দীর্ঘ দিন পর জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ছাত্রদলে মহড়া দেখা গেছে।জবি ছাত্রদলের ১৫-২০ জন নেতাকর্মী আজ বৃহস্পতিবার সাবেক তিন বারের প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তির দাবি এবং জ.বি ক্যাম্পাসে বেগম খালেদা জিয়ার নামফলক পুনঃরায় স্থাপন লক্ষ্যে ক্যাম্পাসে অবস্থান এবং বিক্ষোভ কর্মসূচী পালন করনে।
এসময় তারা পুরো ক্যাম্পাস প্রদক্ষিন করে কাঠাল তলায় অবস্থান করেন।
এ সময় জবি শাখা ছাত্রদলের যুগ্ম-সম্পাদক আব্দুল মান্নান বলেন "অবিলম্বে তিনবারের সাবেক প্রধানমন্ত্রীকে ছাত্রআন্দোলনের মাধ্যমে মু্ক্তি দিতে সরকার কে বাধ্য করবো ।এবং আমাদের বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের ভিত্তিপ্রস্তর স্থাপনকারী খালেদাজিয়ার নামফলক আগামী দুই দিনের মধ্যে পুনঃরায় স্থাপন করতে হবে তা না হলে ক্যাম্পাসে ধর্মঘটের মত কঠোর কর্মসূচী পালন করতে বাধ্য হব।
জানা যায় গত (০২ সেপ্টেম্বর) দিবাগত রাত ৯টার দিকে দ্বিতীয়বারের মতো নামফলকটি ভাঙচুর করা হয়। এর আগে ২০১৭ সালের জুনে প্রথম ভাঙা হয়েছিল নামফলকটি। পরে শাখা ছাত্রদলের ক্যাম্পাসে মিছিল ও উপাচার্য বরাবর স্মারকলিপি দেওয়ার একদিন পর বিশ্ববিদ্যালয় প্রশাসন ফের নতুন নামফলক স্থাপন করে।
এসময় বিক্ষোভে উপস্থিত ছিলেন জবি শাখা ছাত্রদলের - সহসভাপতি :এডি এম বাকির জুয়েল,মোস্তাফিজুর রহমান মিলন,রেজাউল করিম ;
যুগ্ম সম্পাদক :আব্দুল মান্নান, ইব্রাহিম কবির মিঠু,ইমরান হোসেন পলাশ;
সহসাধারন সম্পাদক:জোবায়ের আহমেদ,শফিক জামিল,
ছাত্রনেতাঃকে এম নাহিদ হাসান,রাশেদ হাসান,আবিদ কামাল রুবেল, সুমন হোসেন,সাহাদৎ হোসেন, সুশাীল ত্রিপুরা প্রমুখ।
সানবিডি/ঢাকা/এবিএস