শনিবার, ১৮ জুলাই ২০২৬
নোবিপ্রবি র ভর্তি পরিক্ষা উপলক্ষে খুবিফো র বিশেষ সভা অনুষ্ঠিত
প্রকাশিত - সেপ্টেম্বর ২৬, ২০১৯ ৭:৩০ পিএম

নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) ভর্তি পরিক্ষা উপলক্ষে আজ ২৬ সেপ্টেম্বর খুলনা বিভাগীয় ফোরাম (খুবিফো) কর্তৃক এক বিশেষ সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ফোরামের সভাপতি সাজিদ হাসান। উক্ত সভায় উপস্থিত ছিল খুলনা বিভাগীয় ফোরামের শিক্ষার্থীবৃন্দ। খুলনা বিভাগ হতে আগত ভর্তিচ্ছু শিক্ষার্থীদের তত্বাবধানে কার্যকরী পদক্ষেপ নেয়া হবে বলে জানান ফোরামের সাধারণ সম্পাদক মিটুল কুমার কুন্ডু।
এছাড়াও ভর্তিচ্ছু শিক্ষার্থীদের আবাসন, পরিক্ষার কেন্দ্র সন্ধান, যাতায়াত সহ যে কোন সমস্যায় পাশে থাকবে খুলনা বিভাগীয় ফোরাম (খুবিফো)।
উল্লেখ্য, নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ২০১৯-'২০ শিক্ষা বর্ষের ভর্তি পরিক্ষা আগামী ১ ও ২ নভেম্বর অনুষ্ঠিত হবে।
সানবিডি/ঢাকা/সুদিপ্ত/এসএস
Copyright © 2026 Sunbd24 - Latest News Update About DSE, CSE Stock market.. All rights reserved.