নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (নোবিপ্রবি) আন্তঃবিভাগ ক্রীড়া প্রতিযোগিতা-২০১৯ পুরষ্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে।
আজ বৃহষ্পতিবার (২৬ সেপ্টেম্বর) আন্তঃবিভাগ ফুটবল ফাইনাল খেলা শেষে বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় খেলার মাঠে এটি অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শারীরিক শিক্ষা বিভাগের পরিচালক ড. গাজী মোহাম্মদ মহসিন, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপাচার্য অধ্যাপক ড. দিদার-উল-আলম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কোষাধ্যক্ষ ড. ফারুক উদ্দিন।
অনুষ্ঠানে ফুটবল, ভলিবল, ক্রিকেট, ব্যাডমিন্টন, টেবিল টেনিস, ক্যারাম, দাবা, এথলেটিক্স ৮টি ইভেন্টের ২০টি ক্যাটাগরিতে ২০৫ জনকে পুরষ্কৃত করা হয়। ফুটবল খেলায় চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে কৃষি বিভাগ এবং রানার্সআপ হয় ট্যুরিসম এন্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগ। টেবিল টেনিস খেলায় চ্যাম্পিয়ন হয় অ্যাপ্লাইড কেমিস্ট্রি অ্যান্ড কেমিক্যাল ইন্জিনিয়ারিং বিবাগ এবং রানাস আপ হয় বাংলাদেশ ও মুক্তিযুদ্ধ স্ট্যাডিজ বিভাগ।
সানবিডি/ঢাকা/নোবিপ্রবি/সুদ্বীপ্ত/এসআই