পুঁজিবাজারে তালিকাভুক্ত বীমা খাতের ইস্টার্ণ ইন্স্যুরেন্স লিমিটেডের উদ্যোক্তা পরিচালক ট্রান্স এশিয়া ইন্ডাস্ট্রিজ লিমিটেডের পারিচালক মতিউর রহমান শেয়ার ক্রয়ের ঘোষণা দিয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, উদ্যোক্তা পরিচালক মতিউর রহমান ইস্টার্ন ইন্স্যুরেন্সের মোট ৩ লাখ ২৯ হাজার শেয়ার ক্রয় করবেন। তিনি বর্তমান বাজার দরে আগামী ৩১ অক্টোবরের মধ্যে (In the Block Market) স্টক এক্সচেঞ্জের মাধ্যমে শেয়ার ক্রয় সম্পন্ন করবেন বলে জানিয়েছেন।
সান বিডি/এসকেএস