পুঁজিবাজারে তালিকাভুক্ত ব্যাংক খাতের কোম্পানি শাহজালাল ইসলামী ব্যাংকের পরিচালক তাহেরা ফারুক শেয়ার বিক্রির ঘোষণা দিয়েছেন। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, পরিচালক তাহেরা ফারুকের হাতে নিজ প্রতিষ্ঠানের মোট ৩ কোটি ৮ লাখ ৫৬ হাজার ৩২৫টি শেয়ার রয়েছে। এর মধ্য থেকে তিনি ১০ লাখ শেয়ার বিক্রির ঘোষণা দিয়েছেন। তিনি বর্তমান বাজার দরে আাগামী ৩১ অক্টোবরের স্টক এক্সচেঞ্জের মধ্যে শেয়ার বিক্রয় সম্পন্ন করবেন।
সান বিডি/এসকেএস