পুঁজিবাজারে তালিকাভুক্ত ৪ কোম্পানির লভ্যাংশ ঘোষণা সংক্রান্ত বোর্ড সভা আজ (০২ নভেম্বর) বিকালে অনুষ্ঠিত হবে।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
কোম্পানি ৪টি হলো : এস আলম কোল্ড রোল্ড স্টিল, হাক্কানি পাল্প, মতিন স্পিনিং এবং জাহিন স্পিনিং মিলস।
কোম্পানি ৪টির মধ্যে এস আলমের বেলা ১১টায়, হাক্কানি পাল্পের সকাল ১০টায়, মতিন স্পিনিংয়ের বিকাল ৩টায় এবং জাহিন স্পিনিংয়ের বোর্ড সভা বিকাল ৩টায় অনুষ্ঠিত হবে।
কোম্পানিগুলোর বোর্ড সভায় ৩০ জুন ২০১৯ সমাপ্ত অর্থবছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে শেয়ারহোল্ডারদের জন্য লভ্যাংশ ঘোষণা করা হতে পারে।
সানবিডি/এসকেএস