পুঁজিবাজারের তালিকাভুক্ত প্রকৌশল খাতের কোম্পানি সুহৃদ ইন্ডাস্ট্রিজ বিশেষ সাধারণ সভার (ইজিএম) তারিখ পরিবর্তন করেছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, কোম্পানিটির সপ্তম ইজিএম আগামী ৩০ ডিসেম্বর সকাল সাড়ে ১১টায় অনুষ্ঠিত হবে। এছাড়া ইজিএমের অন্যান্য বিষয় অপরিবর্তিত থাকবে বলে জানিয়েছে কোম্পানিটি। এর আগে সুহৃদ ইন্ডাস্ট্রিজ আগামী ৫ নভেম্বর ইজিএম অনুষ্ঠান করার ঘোষণা দিয়েছিল।
সানবিডি/এসকেএস