পুঁজিবাজারে তালিকাভুক্ত জ্বালানী ও বিদ্যুৎ খাতের কোম্পানি জিবিবি পাওয়ারের পরিচালনা পর্ষদ ৩০ জুন ২০১৯ সমাপ্ত অর্থবছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে শেয়ারহোল্ডারদের জন্য ১০ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, সমাপ্ত অর্থবছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা শেষে কোম্পানিটির শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) হয়েছে ০.৭৬ টাকা। চলতি বছরের ৩০ জুন শেয়ারপ্রতি সম্পদ (এনএভিপিএস) দাঁড়িয়েছে ২০.৩০ টাকা।
কোম্পানির বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ১৮ ডিসেম্বর । এ সংক্রান্ত রেকর্ড ডেট ৩ ডিসেম্বর নির্ধারণ করা হয়েছে।
সানবিডি/এসকেএস