লংকাবাংলা সিকিউরিটিজ লিমিটেডকে দ্বিতীয় অবস্থানে রেখে অক্টোবর মাসে সেরা ব্রোকার হয়েছে ব্র্যাক ইপিএল স্টক ব্রোকার। আর তৃতীয় অবস্থানে রয়েছে আইসিবি সিকিউরিটিজ অ্যান্ড ট্রেডিং কোম্পানি লিমিটেড।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
অক্টোবর মাসে শীর্ষ ২০ থাকা অন্য প্রতিষ্ঠানগুলো মধ্যে ৪র্থ অবস্থানে রয়েছে ইউসিবি ক্যাপিটাল ম্যানেজমেন্ট লিমিটেড, ৫ম অবস্থানে আইডিএলসি সিকিউরিটিজ, ৬ষ্ঠ অবস্থানে ইবিএল সিকিউরিটিজ, ৭ম অবস্থানে সিটি ব্রোকারেজ, ৮ম অবস্থানে এমটিবি সিকিউরিটিজ লিমিটেড, ৯ম অবস্থানে ব্যাংক এশিয়া সিকিউরিটিজ, এবং ১০ম অবস্থানে ইউনাইটেড ফাইন্যান্সিয়াল ট্রেডিং কোম্পানি লিমিটেড।
অন্যপ্রতিষ্ঠানগুলো হলো- শেলটেক ব্রোকারেজ,প্রিমিয়ার ব্যাংক সিকিউরিটিজ, বিডি সানলাইফ সিকিউরিটিজ,শান্তা সিকিউরিটজ, রয়েল ক্যাপিটাল, এআইবিএল কেপিটাল মার্কেট সার্ভিস লিমিটেড, ইন্টারন্যাশনাল লিজিং সিকিউরিটিজ, শাহজালাল ইসলামী ব্যাংক সিকিউরিটিজ, ইউনাইটেড সিকিউরিটিজ, এনসিসিবি সিকিউরিটিজ এন্ড ফাইন্যান্স সার্ভিস লিমিটেড।
সানবিডি/ঢাকা/এসআই