পুঁজিবাজারে তালিকাভুক্ত বিদ্যুৎ ও জ্বালানী খাতের কোম্পানি ইউনাইটেড পাওয়ার জেনারেশন অ্যান্ড ডিস্ট্রিবিউশনের (ইউপিজিডিএল) পরিচালক হাসান মাহমুদ রাজা বলেছেন, আগামীতে শতভাগ নগদ লভ্যাংশ দেওয়ার চেষ্টা করবো আমরা। আমরা এতো দিন মনে করতাম বোনাস আর নগদ লভাংশ মিলিয়ে দিলে বিনিয়োগকারীরা উপকৃত হবেন। কিন্তু আজকের এজিএমে বিনিয়োগকারীরা যখন নগদ লভাংশের কথা বলেছেন তখন আমরা আগামীকে সেটা খেয়াল রাখবো।
কোম্পানিটির ১২তম বার্ষিক সাধারণ সভায় (এজিএম) এসব কথা বলেন তিনি। এসময় তিনি আরও বলেন, দিন দিন কোম্পানির প্রবৃদ্ধি বাড়ছে। আগামীতে প্রবৃদ্ধি আরও বৃদ্ধির জন্য যা যা প্রয়োজন তা করা হবে।
তবে কোম্পানির বাজার দর নিয়ে বিব্রত হয়ে পরিচালক বলেন, কোম্পানির যে পরিমান আয় আর যে পরিমাণ পে আউট হচ্ছে সে পরিমাণ শেয়ারের দাম বৃদ্ধি পাচ্ছে না। আগামী দিনে আরও কিছু কোম্পানিকে আমাদের সঙ্গে নেওয়ার চেষ্টা করবো। যদি সেক্ষেত্রে ইউনাইটেড গ্রুপ রাজি হয় তাহলে তাদের রাখবো। একই সঙ্গে আগামী দিনে লভ্যাংশের ধারাবহিকতা রক্ষার চেষ্টা করবো।
এজিএমে কোম্পানির বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও শেয়ার হোল্ডাররা উপস্থিত ছিলেন।
সানবিডি/এসকেএস