পুঁজিবাজারে তালিকাভু্ক্ত ৪ কোম্পানি বুধবার লেনদেন বন্ধ রাখবে। কোম্পানিগুলো হচ্ছে- এপেক্স ফুড, এপেক্স স্পিনিং, বিডি অটোকার্স ও প্রগতি লাইফ ইন্স্যুরেন্স। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, বুধবার এসব কোম্পানির বার্ষিক সাধারন সভা (এজিএম) সংক্রান্ত রেকর্ড ডেট। এ কারণে লেনদেন স্থগিত রাখবে কোম্পানিগুলো। বৃহস্পতিবার এসব কোম্পানির লেনদেন স্বাভাবিক নিয়মে চলবে।
সানবিডি/এসকেএস