পুঁজিবাজারে তালিকাভুক্ত ৬ কোম্পানি বুধবার স্পট মার্কেটে যাচ্ছে। কোম্পানিগুলো হলো: কোহিনুর কেমিক্যাল, সামিট অ্যালায়েন্স পোর্ট, বিকন ফার্মা, প্রিমিয়ার সিমেন্ট, অরিয়ন ইনফিউশন ও বাংলাদেশ স্টীল রি-রোলিং মিলস (বিএসআরএম)।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, আগামী ১৭ নভেম্বর, বোরবার কোহিনুর কেমিক্যাল, সামিট অ্যালায়েন্স পোর্ট, বিকন ফার্মা, প্রিমিয়ার সিমেন্ট ও অরিয়ন ইনফিউশনের বার্ষিক সাধারণ সভা (এজিএম) সংক্রান্ত রেকর্ড ডেট। এর আগের দুই কার্যদিবস অর্থাৎ ১৩ ও ১৪ নভেম্বর স্পট মার্কেটে হবে এসব কোম্পানিগুলোর শেয়ার লেনদেন।
এ সময়ে ব্লক/অডলটে লেনদেন করা যাবে। আর রেকর্ড ডেটের কারণে আগামী ১৭ নভেম্বর রোববার লেনদেন স্থগিত রাখবে কোম্পানিগুলো।
শুধুমাত্র বাংলাদেশ স্টীল রি-রোলিং মিলসের (বিএসআরএম) বিশেষ সাধারণ সভা (ইজিএম) সংক্রান্ত রেকর্ড ডেট। এর আগের দুই কার্যদিবস অর্থাৎ ১৩ ও ১৪ নভেম্বর স্পট মার্কেটে হবে এ কোম্পানির শেয়ার লেনদেন।
এ সময়ে ব্লক/অডলটে লেনদেন করা যাবে। আর রেকর্ড ডেটের কারণে আগামী ১৭ নভেম্বর রোববার লেনদেন স্থগিত রাখবে কোম্পানিটি।
সানবিডি/এসকেএস