পুঁজিবাজারে তালিকাভু্ক্ত ২০ কোম্পানি মঙ্গলবার লেনদেন বন্ধ রাখবে । কোম্পানিগুলো হলো: রানার অটো, ওয়াইম্যাক্স ইলেক্ট্রোড, রংপুর ফাউন্ড্রি, কে এন্ড কিউ, জিকিউ বলপেন, বিডিকম, আজিজ পাইপ, এগ্রিকালচার মার্কেটিং কোম্পানি লিমিটেডের (প্রাণ), আমান কটন, ফাইন ফুড, আমরা নেটওয়ার্ক, ভিএফএস থ্রেড ডাইং, মুন্নু সিরামিক, ইফাদ অটো, সিলকো ফার্মা, স্কয়ার টেক্সটাইল, স্কয়ার ফার্মা, কাশেম ইন্ডাস্ট্রিজ, ন্যাশনাল টি, ওয়াটা কেমিক্যাল লিমিটেড।
জানা গেছে, সোমবার এসব কোম্পানির বার্ষিক সাধারন সভা (এজিএম) সংক্রান্ত রেকর্ড ডেট। এ কারণে লেনদেন স্থগিত রাখবে কোম্পানিগুলো। আগামী বুধবার এসব কোম্পানির লেনদেন স্বাভাবিক নিয়মে চলবে।
সানবিডি/এসকেএস