ইসলামী ব্যাংক ক্যাপিটাল ম্যানেজমেন্ট লিমিটেড (আইবিসিএমএল)-এর পরিচালনা পর্ষদের সভা সম্প্রতি ৬৩ দিলকুশায় আইবিসিএমএল সভাকক্ষে অনুষ্ঠিত হয়।
মঙ্গলবার (১৯ নভেম্বর) আইবিবিএল থেকে পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
ব্যাংকের পরিচালক ও আইবিসিএমএল চেয়ারম্যান প্রফেসর মো: কামাল উদ্দিন, পিএইচডি এর সভাপতিত্বে সভায় ইসলামী ব্যাংক ও আইবিসিএমএল পরিচালক জয়নাল আবেদীন ও মোসাদ্দেক উল আলম, ব্যাংকের অ্যাডিশনাল মানেজিং ডাইরেক্টর ও আইবিসিএমএল পরিচালক কায়সার আলী, ডেপুটি ম্যানেজিং ডাইরেক্টর ও আইবিসিএমএল পরিচালক ওমর ফারুক খান, ব্যাংকের সিএফও ও আইবিসিএমএল পরিচালক আশরাফুল হক, এফসিএ এবং আইবিসিএমএল এর ম্যানেজিং ডাইরেক্টর ও সিইও আব্দুর রহিম, এফসিএ উপস্থিত ছিলেন।
সভায় ব্যবসায়িক ও নীতিনির্ধারণী বিষয়ক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গৃহীত হয়।