গ্লোবাল সমাধান এবং সেবা প্রদানকারী প্রতিষ্ঠান ওয়ানওয়ার্ল্ড ইনফোটেক লিমিটেডের সাথে সাইবার সিকিউরিটি এবং আধুনিক রূপান্তরমূলক বিষয়ে এএএ ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেডের (এএএ) একটি চুক্তি স্বাক্ষর হয়েছে। কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, সম্প্রতি এএএ ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্টের প্রধান কার্যালয়ে এ চুক্তিটি স্বাক্ষরিত হয়।
চুক্তির অনুযায়ী ওয়ানওয়ার্ল্ড ইনফোটেক ডিএসই, সিএসই ও এসএমই প্ল্যাটফর্মের আওতায় যোগী বিনিয়োগকারীদের কাছ থেকে অফারের মাধ্যমে তহবিল সংগ্রহ করবে।
এতে এএএ ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট পরিচালক হিসেবে কাজ করবে এবং আর্থিক পরামর্শ সেবা সরবারহ করবে।
চুক্তিতে ওয়ানওয়ার্ল্ড ইনফোটেকের পক্ষে কোম্পানিটির ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান অর্থ কর্মকর্তা (সিইও) ইঞ্জিনিয়ার ওবায়দুল হক এবং এএএ ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্টের পক্ষে ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান অর্থ কর্মকর্তা (সিইও) মোহাম্মদ ওবায়দুর রহমান, এফসিএ, এফসিজিএ নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে স্বাক্ষর করেন।
এসময় ওয়ানওয়ার্ল্ড ইনফোটেকের টেকনোলজি অ্যান্ড সার্ভিসেস বিভাগের গ্লোবাল পরিচালক মারুফ আহমেদ, এএএ ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্টের চেয়ারম্যান খাজা আরিফ আহমেদ, ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক আব্দুল মতিন পাটওয়ারি, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক মো: গোলাম ফারুক এবং এএএ ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্টের পরিচালক মোহাম্মদ ফেরদৌষ মজিদ উপস্থিত ছিলেন।
সানবিডি/এসকেএস