ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ) বেস্ট রিপোর্টিং সম্মাননা অ্যাওয়ার্ড ২০১৯, পেয়েছেন এনটিভি স্পেশাল করেসপনডেন্ট ও চাঁদপুর সদরের সন্তান সফিক শাহীন। তার হাতে সম্মাননা তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি তথ্যমন্ত্রী ডঃ হাছান মাহমুদ। এ সময় আরও উপস্থিত ছিলেন জাতীয় প্রেসক্লাব সভাপতি সাইফুল আলম, প্রধান বিচারক ছিলেন সিনিয়র সাংবাদিক শাহজাহান সরদার, প্যানেল সদস্য মনোয়ার হোসেন,ডিআরইউ সভাপতি ইলিয়াস হোসেন, সাধারণ সম্পাদক কবির আহমেদ খান।
উল্লেখ, ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ) বেস্ট রিপোর্টিং সম্মাননা অ্যাওয়ার্ড ২০১৯, পেয়েছে নয় ক্যাটাগরিতে ১০ জন। সফিক শাহীনের প্রতিবেদনটি ছিলো পুরানো ঢাকা: মানুষ বাড়ে কিন্তু জমি বাড়ে না’ শিরোনামে অনুসন্ধানী ধারাবাহিক প্রতিবেদন।
সফিক শাহীন ২০০১ সালে মানবজমিনের সিটি রিপোর্টার হিসেবে সাংবাদিকতা শুরু করে। তিনি ২০১২ সালে প্রথম আলো মাদকবিরোধী সেরা প্রতিবেদন অ্যাওয়াড পান, ২০১৪ সালে বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স (ক্যাব) স্বর্ণ চোরাচালানের উপরে অনুসন্ধানী প্রতিবেদন করার জন্য তাকে সম্মাননা প্রদান করেন।
২০১৬ সালে ছোট ভাইয়ের পরিবর্তে বড় ভাই জেলখাটছে শিরোনামে অনুসন্ধানী ধারাবাহিক প্রতিবেদনের জন্য বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স এসোসিয়েশন ‘ক্রাব’ অ্যাওয়ার্ড প্রদান করেন।
রোগী না হয়েও পটুয়াখালী জেনারেল হাসপাতালের বারান্দায় হায়াতুন্নেছা পাঁচ বছর এই শিরোনামে অনুসন্ধানী প্রতিবেদনের জন্য ডিআরইউ ২০১৬ সেরা প্রতিবেদন অর্জন করেন।
সফিক শাহীন সানবিডিকে বলেন প্রতিটি আওয়ার্ড আমার অনুপ্রেরণা এবং সাংবাদিকতার আরও একধাপ এগিয়ে চলার সাহসিকতা ।
তিনি আরও বলেন, যতদিন গণমাধ্যমের সাথে যুক্ত আছি দেশে ও মানুষের কল্যাণে নিয়োজিত থাকবো সততা ও নিষ্ঠার সঙ্গে কাজ করার জন্য সবার কাছে তিনি তার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করেন ।