রাষ্ট্রায়ত্ত বাণিজ্যিক ব্যাংকের তিন মহাব্যবস্থাপক (জিএম) উপ-ব্যবস্থাপনা পরিচালক (ডিএমডি) হিসেবে পদোন্নতি পেয়েছেন।
বুধবার তাদের পদোন্নতি ও পদায়িত কর্মস্থল উল্লেখ করে প্রজ্ঞাপন জারি করেছে অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ।
পদোন্নতি পাওয়া কর্মকর্তারা হলেন– জনতা ব্যাংকের জিএম খন্দকার আতাউর রহমান ও মো. জাকির হোসেন এবং অগ্রণী ব্যাংকের জিএম মো. ওয়ালী উল্লাহ।
পদোন্নতির পর খন্দকার আতাউর রহমানকে রূপালী ব্যাংকে ডিএমডি, মো. ওয়ালী উল্লাহকে সোনালী ব্যাংকে ডিএমডি ও মো. জাকির হোসেনকে ইনভেস্টমেন্ট করপোরেশন অব বাংলাদেশ-আইসিবির ডিএমডি হিসেবে পদায়ন করা হয়েছে।
সানবিডি/এসকেএস