পুঁজিবাজারে তালিকাভুক্ত ৪ প্রতিষ্ঠান রোববার স্পট মার্কেটে যাচ্ছে । কোম্পানিগুলো হলো: বিডি সার্ভিস, শাহজিবাজার পাওয়ার, এসিআই ফরমুলেশন ও এসিআই লিমিটেড। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, আগামী ৩ ডিসেম্বর কোম্পানিগুলোর বার্ষিক সাধারণ সভা (এজিএম) সংক্রান্ত রেকর্ড ডেট। এর আগের দুই কার্যদিবস অর্থাৎ ১ ও ২ ডিসেম্বর স্পট মার্কেটে হবে এসব কোম্পানিগুলোর শেয়ার লেনদেন। আর রেকর্ড ডেটের কারণে ৩ডিসেম্বর লেনদেন স্থগিত রাখবে কোম্পানিগুলো।
সানবিডি/এসকেএস