পুঁজিবাজারে তালিকাভুক্ত জাহিন স্পিনিং লিমিটেড এবং প্রিমিয়ার লিজিংয়ের শেয়ার দর আজ ১০ শতাংশ বৃদ্ধি পেয়ে সার্কিট ব্রেকার স্পর্শ করেছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, জাহিন স্পিনিংয়ের শেয়ার দর ১০ শতাংশ বা ০.৮০ টাকা বৃদ্ধি পেয়ে সর্বশেষ ৮.৮০ টাকায় লেনদেন হয়। সারাদিনে কোম্পানির ৯ লাখ ৮০ হাজার ১০৪টি শেয়ার ১৫৮ বার হাতবদল হয়ে লেনদেন হয়েছে যার বাজার দর দাঁড়িয়েছে ৮৬ লাখ ১৬ হাজার টাকা।
প্রিমিয়ার লিজিং অ্যান্ড ফাইন্যান্স লিমিটেডের ১০ শতাংশ বা ০.৭০ টাকা বৃদ্ধি পেয়ে সর্বশেষ ৭.৭০ টাকায় লেনদেন হয়। সারাদিনে কোম্পানির ২৯ লাখ ৬৫ হাজার ৪০১টি শেয়ার ৬৭৪ বার হাতবদল হয়ে লেনদেন হয়েছে যার বাজার দর দাঁড়িয়েছে ২ কোটি ২৫ লাখ ৬ হাজার টাকা।
সানবিডি/এসকেএস