দেশব্যাপী স্কুল ব্যাংকিং কর্মসূচীর অংশ হিসেবে সম্প্রতি দিনাজপুর জেলায় এনসিসি ব্যাংকের নেতৃত্বে স্কুল ব্যাংকিং সম্মেলন-২০১৯ অনুষ্ঠিত হয়েছে। এনসিসি ব্যাংকের ব্যবস্থাপনায় দিনাজপুর জেলার ৩৫টি তফসিলি ব্যাংকের ৩৬টি শাখার উদ্যোগে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রায় ৩০০ জন শিক্ষার্থী এতে অংশগ্রহণ করে।
স্কুল ব্যাংকিং কর্মসূচীতে দিনাজপুর জেলার জেলা প্রশাসক মাহমুদুল আলম প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ কার্যক্রমের উদ্বোধন করেন। এনসিসি ব্যাংকের প্রধান কার্যালয়ের এসইভিপি ও হেড অব অপারেশন্স মুহাম্মদ এইচ. কাফী এর সভাপতিত্বে আয়োজিত এ অনুষ্ঠানে বাংলাদেশ ব্যাংক, রংপুর অফিস এর উপ-মহাব্যবস্থাপক ফজলার রহমান, দিনাজপুর জেলা শিক্ষা অফিসার রফিকুল ইসলাম, সোনালী ব্যাংক, প্রিন্সিপাল অফিস, দিনাজপুর এর উপ-মহাব্যবস্থাপক রশিদুল ইসলাম এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। এছাড়া অন্যান্য ব্যাংকের প্রতিনিধিগণ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকমন্ডলী এবং শিক্ষার্থীদের অভিভাবকগণ উপস্থিত ছিলেন।
সানবিডি/ঢাকা/এসআই