পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি এএফসি অ্যাগ্রো বায়োটেক লিমিটেড বন্ড ইস্যু করে অর্থ উত্তোলন করবে। ব্যাংকটির পরিচালনা পর্ষদের সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
ডিএসই সূত্রে এ তথ্য জানা যায়।
জানা গেছে, কোম্পানিটি নন-কনভার্টেবল জিরো কুপন বন্ড ইস্যুর মাধ্যমে ১০০ কোটি টাকা সংগ্রহ করবে ব্যাংকটি। এই বন্ডের মেয়াদ হবে ৫ বছর। বন্ডটি ১১ শতাংশ হারে ফিক্সড ইন্টারেস্ট দেবে। এএফসি অ্যাগ্রো বন্ড ইস্যুর মাধ্যমে ব্যাংক ঋণ পরিশোধ ও মূলধন সহয়তা করবে।
বাংলাদেশ ব্যাংক ও বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) অনুমোদন সাপেক্ষে এই বন্ড ইস্যু করা হবে।
সানবিডি/এসকেএস