দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) নভেম্বর মাসের লেনদেনের ভিত্তিতে সেরা ব্রোকারদের তালিকা প্রকাশ করেছে। এই মাসেও প্রথম অবস্থানে রয়েছে লংকাবাংলা সিকিউরিটিজ। দ্বিতীয় অবস্থানে রয়েছে আইসিবি সিকিউরিটিজ।
ডিএসই সূত্র মতে, তৃতীয় অবস্থানে রয়েছে ব্র্যাক ইপিএল স্টক ব্রোকারেজ, চতুর্থ অবস্থানে ইউসিবি ক্যাপিটাল ম্যানেজেমন্ট,পঞ্চম অবস্থানে আইডিএলসি সিকিউরিটিজ, ষষ্ঠ অবস্থানে ইবিএল সিকিউরিটিজ, সপ্তম অবস্থানে ইউনাইটেড ফিন্যান্সিয়াল ট্রেডিং, অষ্টম অবস্থানে এমটিবি সিকিউরিটিজ, নবম অবস্থানে শেলটেক ব্রোকারেজ এবং দশম অবস্থানে রয়েছে সিটি ব্রোকারেজ।
শীর্ষ বিশে থাকা অন্য প্রতিষ্ঠানগুলো হলো- শান্তা সিকিউরিটিজ, ব্যাংক এশিয়া সিকিউরিটিজ,ইউনিক্যাপ সিকিউরিটিজ লিমিটেড,ইন্টারন্যাশনাল লিজিং সিকিউরিটিজ লিমিটেড,এআইবিএল ক্যাপিটাল মার্কেট সার্ভিসেস, বিডি সানলাইফ সিকিউরিটিজ, রয়েল ক্যাপিটাল,শাহজালাল ইসলামী ব্যাংক সিকিউরিটিজ,এনসিসিবি সিকিউরিটিজ অ্যান্ড ফাইন্যান্সিয়াল সার্ভিসেস এবং মশিউর সিকিউরিটিজ।
সানবিডি/এসকেএস