চলতি মাস থেকে (ডিসেম্বর) ব্যবসায়ীদের ইলেকট্রনিক ফিসক্যাল ডিভাইস (ইএফডি) দেওয়া হবে বলে জানিয়েছেন জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান মোশাররফ হোসেন ভূঁইয়া।
রোববার (০৮ ডিসেম্বর) সেগুনবাগিচার রাজস্ব ভবনে জাতীয় ভ্যাট দিবস ও ভ্যাট সপ্তাহ-২০১৯ উপলক্ষে আয়োজিত মিট দ্যা প্রেসে তিনি একথা বলেন।
তিনি বলেন, এ মাসে ব্যবসায়ীদের হাতে ইএফডি মেশিন তুলে দেওয়া হবে। প্রথমে ১০ হাজার মেশিন দেওয়া হবে। একই সঙ্গে চলতি অর্থবছরের মধ্যে ৫০ শতাংশ ব্যবসা প্রতিষ্ঠান এ মেশিন পাবে।