কর্মসংস্থান ব্যাংক ও সোশ্যাল ডেভেলপমেন্ট ফাউন্ডেশন (এসডিএফ) এর মধ্যে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে।এটির মুখ্য উদ্দেশ্য হল (এসডিএফ) এর প্রশিক্ষণ প্রাপ্ত বেকার যুবদের আত্নকর্ম সংস্থানের জন্য ঋণ প্রদান করা।
সোমবার (৮ ডিসেম্বর ২০১৯) (এসডিএফ) এর প্রধান কার্যালয় ঢাকায় এ সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে।
ব্যাংকের পরিচালনা বোর্ডের চেয়ারম্যান ও গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সাবেক সচিব জনাব কানিজ ফতেমা , এনডিসি এর উপস্থিতিতে ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক এবং এসডিএফ এর ব্যবস্থাপনা পরিচালক নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তি স্বাক্ষর করেন।
(এসডিএফ) এর চেয়ারম্যান এম আই চৌধুরী , ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক জনাব মোঃ আব্দুল মান্নান এবং উপ-মহাব্যবস্থাপক জনাব এম এম মাহবুব আলম সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
সানবিডি/ঢাকা/এসআই