আধুনিক প্রযুক্তি ও উন্নততর গ্রাহক সেবা প্রদানের প্রত্যয়ে কুড়িগ্রাম জেলার রাজারহাটে এনসিসি ব্যাংক এর ১১৯ তম শাখা আজ আনুষ্ঠানিক কার্যক্রম শুরু করেছে। ব্যাংকের চেয়ারম্যান মোঃ নূরুন নেওয়াজ সেলিম অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শাখাটির কার্যক্রম আনুষ্ঠানিক শুভ উদ্বোধন করেন। ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মোসলেহ্ উদ্দীন এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যাংকের পরিচালক ও ঝুঁকি ব্যবস্থাপনা কমিটির চেয়ারম্যান খায়রুল আলম চাকলাদার।
রবিবার (১৫ ডিসেম্বর ২০১৯) এনসিসি ব্যাংকের ১১৯ তম শাখার উদ্ভোদন করা হয়।
অন্যান্যের মধ্যে রাজারহাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ এনামুল হক, রাজারহাট বণিক সমিতির সভাপতি আলহাজ্ব মোঃ আমজাদ হোসেন, রাজারহাট উপজেলা চেয়ারম্যান জাহিদ সোরওয়ার্র্দী বাপ্পী এবং ব্যাংকের মার্কেটিং এবং শাখা বিভাগের প্রধান আবদুল্লাহ্ আল-কাফী মজুমদারসহ ঊর্ধ্বতন নির্বাহীবৃন্দ, স্থানীয় বিশিষ্ট ব্যবসায়ী ও গণ্যমান্য ব্যক্তিবর্গ এ সময় উপস্থিত ছিলেন।
প্রধান অতিথির ভাষণে নূরুন নেওয়াজ সেলিম বলেন, এনসিসি ব্যাংক দ্রুততম সময়ে সর্বোত্তম এবং আধুনিক ব্যাংকিং সেবা প্রদানের জন্য গ্রাহকদের নিকট অঙ্গীকারাবদ্ধ। এরই ধারাবাহিকতায় কুড়িগ্রামের রাজারহাটে আধুনিক ব্যাংকিং সেবা পৌঁছে দিতে এনসিসি ব্যাংক কার্যক্রম শুরু করেছে। তিনি এলাকার কৃষিজীবী, ব্যবসায়ী ও পেশাজীবী মানুষদের এই শাখা হতে ব্যাংকিং সুবিধা গ্রহণের আহ্বান জানান।
সভাপতির বক্তব্যে ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মোসলেহ্ উদ্দীন আহমেদ বলেন, কৃষি, ব্যবসা ও অবকাঠামো উন্নয়ন দেশের সামগ্রিক উন্নয়নের অন্যতম প্রধান শর্ত। অত্র এলাকার কৃষি, ক্ষুদ্র ও মাঝারি শিল্পের উন্নয়নে এনসিসি ব্যাংকের রাজারহাট শাখা ভূমিকা রাখবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। তিনি বলেন, অনন্য কিছু পণ্য ও সেবা দিয়ে এনসিসি ব্যাংক গ্রাহকদের আস্থা অর্জন করেছে। এসব সেবা গ্রহণের জন্য তিনি ব্যবসায়ীদের প্রতি আহ্বান জানান এবং ব্যাংকের কার্যক্রমকে সাফল্যম-িত করে তুলতে সকলের সহযোগিতা কামনা করেন।
সানবিডি/ঢাকা/এসআই