পুঁজিবাজারে তালিকাভুক্ত আনলিমা ইর্য়ান ডাইং ও বাংলাদেশ এক্সপোর্ট ইমপোর্ট কোম্পানি লিমিটেডকে ‘এ’ ক্যাটাগরি থেকে ‘বি’ ক্যাটাগরিতে স্থানান্তর করা হয়েছে।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, আগামীকাল ২৩ ডিসেম্বর থেকে কোম্পানি ২টি বি ক্যাটাগরিতে লেনদেন করবে।
আনলিমা ইর্য়ান ৩০ জুন, ২০১৯ সালের সমাপ্ত অর্থবছরে শেয়ারহোল্ডারদের জন্য ৫ শতাংশ নগদ লভ্যাংশ দিয়ে ‘বি’ ক্যাটাগরিতে স্থানান্তর হয়েছে।
বাংলাদেশ এক্সপোর্ট ইমপোর্ট কোম্পানি ৩০ জুন, ২০১৯ সালের সমাপ্ত অর্থবছরে শেয়ারহোল্ডারদের জন্য ৫ শতাংশ নগদ লভ্যাংশ দিয়ে ‘বি’ ক্যাটাগরিতে স্থানান্তর হয়েছে।
সানবিডি/এসকেএস