ব্যবসা সম্প্রসারণে জন্য বিডিকম অনলাইন লিমিটেডকে মিরসরাইয়ের স্পেশাল ইকোনমিক জোনে ১ একর জায়গা দিয়েছে সরকার। এটা নিয়ে আমরা কার্যক্রম শুরু করতে যাচ্ছি। কিন্তু এ প্রক্রিয়া দীর্ঘ মেয়াদী বলে জানান বিডিকমের চেয়ারম্যান ওয়াহিদুল হক সিদ্দিকী।
মঙ্গলবার (২৪ ডিসেম্বর) রাজধানীর ধানমন্ডিতে সুগন্ধা কনভেনশন হলে অনুষ্ঠিত বিডিকম অনলাইন লিমিটেডের ২৩ তম বার্ষিক সাধারণ সভায় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি আরো জানান কৃষি যন্ত্রপাতিতে নতুন প্রযুক্তি সংযুক্ত করার চিন্তা করছে বিডিকোম।
পুঁজিবাজারে তালিকাভুক্ত আইটি খাতের কোম্পানি বিডিকম অনলাইন লিমিটেডের লভ্যাংশ অনুমোদন করেছেন শেয়ারহোল্ডাররা। এবছর শেয়ারহোল্ডারদের জন্য ৬ শতাংশ নগদ এবং ৬ শতাংশ বোনাস লভ্যাংশ ঘোষণা করেছে কোম্পানিটি।
সমাপ্ত অর্থবছরে কোম্পানিটির ইপিএস হয়েছে ১ টাকা ৭২ পয়সা। আগের বছর ইপিএস ছিলো ১ টাকা ৬৩ পয়সা। একই সময়ে কোম্পানিটির শেয়ারপ্রতি মূল্য দাঁড়িয়েছে ১৫ টাকা ৯৩ পয়সা। আগের বছর একই সময়ে শেয়ারপ্রতি মূল্য ছিল ১৪ টাকা ৮১ পয়সা।
বার্ষিক সাধারণ সভায় আরো উপস্থিত ছিলেন কোম্পানির পরিচালক কুররাতুল আন সিদ্দিকি, কামরুন্নাহার বেগম, কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক এসএম গোলাম ফারুক আলমগীর এবং কোম্পানির সেক্রেটারী এ কে এম কুতুবুদ্দিন প্রমুখ।
সানবিডি/ঢাকা/এসআই