পুঁজিবাজারের চলমান অস্থিরতা কাটাতে অর্থমন্ত্রী ও বাংলাদেশ ব্যাংকের সঙ্গে জরুরি বৈঠকে বসার সিদ্ধান্ত নেয় ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই)।
সিদ্ধান্ত অনুযায়ী অর্থমন্ত্রীর সিডিউল পেতে ডিএসই’র পক্ষ থেকে চিঠি পাঠানো হয়। ডিএসই’র আবেদনের প্রেক্ষিতে অর্থমন্ত্রীর সঙ্গে বৈঠকের সিডিউল পেয়েছে ডিএসই’র পর্ষদ। সংশ্লিষ্ট সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, আগামী ২ জানুয়ারি বৃহস্পতিবার বিকাল ৩টায় অর্থমন্ত্রী আ.হ.ম মুস্তফা কামালের সঙ্গে বৈঠকে বসবে ডিএসই।
তবে কোথায় বৈঠক অনুষ্ঠিত হবে হবে সে বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত জানানো হয়নি।
সানবিডি/এসকেএস