ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) নতুন ইনডেক্স চালু হয়েছে। নতুন ইনডেক্সটির নাম ‘সিএনআই-ডিএসই সিলেক্ট ইনডেক্স’ (সিডিএসইটি)।
ডিএসই সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) থেকে এই ইনডেক্সের যাত্রা শুরু হয়েছে।
জানা গেছে, ডিএসই এবং ডিএসইর কৌশলগত বিনিয়োগকারীর (স্ট্র্যাটেজিক ইনভেস্টর) মধ্যে প্রযুক্তিগত সহযোগিতার অংশ হিসেবে এই ইনডেক্স চালু করা হল। ইনডেক্সটির ডিজাইন করেছে শেনজেন সিকিউরিটিজ ইনফমেশন কোম্পানি লিমিটেড ও ঢাকা স্টক এক্সচেঞ্জ।
আগামী ১ জানুয়ারি থেকে ডিএসইর ওয়েবসাইটে হোমপেজে ইনডেক্সটি দেখা যাবে। এই ইনডেক্সের বেস তারিখ ৩১ ডিসেম্বর,২০১৫ এবং বেস ভ্যালু ১০০০ পয়েন্ট।
সানবিডি/এসকেএস