দিনাজপুরের হিলি স্থলবন্দরে আবারও আমদানি-রপ্তানির সকল কার্যক্রম শুরু হয়েছে। বৃহস্পতিবার সকাল থেকে বন্দরের সকল কার্যক্রম শুরু হয়েছে হিলি পানামা পোর্ট লিঙ্কের গণসংযোগ কর্মকর্তা সোহারাফ হোসেন প্রতাব মল্লিক এ বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, খ্রিস্টান ধর্মাম্বলীদের বড়দিন উপলক্ষে বুধবার বন্দরের সকল কার্যক্রম বন্ধ ছিল। একদিন বন্ধের পর সকাল থেকে স্থলবন্দরে যথারীতি সকল প্রকার আমদানি-রপ্তানির কার্যক্রম শুরু হয়েছে। বন্দরে ভারতীয় ট্রাক আনলোডসহ দেশি ট্রাকগুলো লোড হয়ে দেশের বিভিন্ন স্থানে ছেড়ে যাওয়া শুরু করেছে।
এদিকে হিলি ইমিগ্রেশন পুলিশ কর্মকর্তা রফিকুজ্জামান জানিয়েছেন, বুধবার একদিন বন্দরের সকল কার্যক্রম বন্ধ থাকলেও হিলি চেকপোস্ট দিয়ে ভারত-বাংলাদেশের মধ্যে পাসপোর্টেধারী যাত্রীদের যাতায়াত স্বাভাবিক ছিলো। আজও স্বাভাবিক রয়েছে।
সানবিডি/ঢাকা/এসএস