এমএম আর্ট ফাউন্ডেশেনের উদ্যেগে শুরু হলো ৫দিনব্যাপী ৭ম ক্যালিগ্রাফি কর্মশালা। শুক্রবার ৭ম ক্যালিগ্রাফি "বাংলাদেশ এসিয়াটিক সোসাইটি"তে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।
সকাল ১০-৩০ মিনিটে উদ্বোধন এ কর্মশালা উদ্বোধন করেন আর্ন্তজাতিক ক্যালিওগ্রাফার ও এমএম আর্ট ফাউন্ডেশেনর চেয়ারম্যান মাহবুব মুর্শিদ।
এখানে বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে নতুন নতুন নবীন ও খুদে শিক্ষার্থী অংশ গ্রহন করেছে।
সকালে শিক্ষার্থী কর্মশালায় অংশগ্রহনের জন্য নাম লিপিবদ্ধ করা হয়। তারপর এক এক করে আরবি এবং বাংলা অক্ষর লেখার কৌশল শিখানো হয়।
ক্যালিওগ্রাফি কর্মশালা সম্পর্ক এম এম আর্ট ফাউন্ডেশনের চেয়ারম্যান মাহবুব মুর্শিদ বলেন, এবারের আয়োজনে অনেক শিক্ষার্থীর বিশেষ অনুরোধে আমাদের নির্ধারিত আসন সংখ্যার বাইরেও অনেক বেশী রেজিষ্ট্রেশন সম্পন্ন করা হয়েছে।
তিনি বলেন, আমাদের আসন সংখ্যার সীমাবদ্ধতার কারণে আর নতুন কোন শিক্ষার্থীকে রেজিষ্ট্রেশন করা সম্ভব হয়নি। তবে আশার কথা হলো, নিরাশ হওয়ার কিছু নেই, খুব দ্রুততম সময়ের মধ্যে ৮ম ক্যালিগ্রাফি কর্মশালা ২০২০ এর তারিখ ঘোষনা করা হবে।
আয়োজন কমিটির অন্যতম সদস্য সুলতানা মিমি বলেন, আমরা শিক্ষার্থীদের ব্যপারে যতেষ্ট আন্তরিক। শেখার বিষয়ে যেকোন শিক্ষার্থী আমাদের কাছে আসলে যথা সম্ভব সাহায্য করবো।
তিনি বলেন, আমাদের কোন শিক্ষার্থী শিক্ষার কোন উপকরনের ব্যপারে বললে আমরা তাকে তা এনে দিয়ে সাহায্য করবো। সোজা কথা সহযোগিতার হাত আমাদের সদা প্রসারিত।
শিক্ষার্থী শোয়াবে মাহমুদ বলেন, ক্যালিওগ্রাফি কর্মশালাটি খুবই যুগপোযোগী। এই কর্মশালার মাধ্যমে আরবি ভাষাটি মানুষের কাছে সহজবোধ্য ও নান্দনিক হবে। আরবীর পাশা-পাশী আমরা আমাদের মাতৃভাষার ক্যালিগ্রাফিও শিখছি, এটা আমার কাছে ক্যালিওগ্রাফির জগতে নতুন মাত্রা মনে হচ্ছে।
তিনি বলেন, এটার মাধ্যমে আমরা যেভাবে ক্যালিওগ্রাফি শিখতে পারবো, তেমনি এর মাধ্যমে আমাদের হ্যান্ড রাইটিংও ভাল হবে।
উল্লেখ্য, এম এম আর্ট ফাউন্ডেশনের উদ্যেগে এর আগে ৬টি কর্মশালা সম্পন্ন হয়েছে। এ কর্মশালা ২৭ ডিসেম্বর ২০১৯ ইং শুক্রবার থেকে ৩১ ডিসেম্বর ২০১৯ইং মঙ্গলবার পর্যন্ত চলবে।
কো-অর্ডিনেটর হিসেবে আরো যারা উপস্থিত ছিলেন, মো. জামিল হোসেন, মাহমুদ, ওসামা প্রমুখ।
সানবিডি/ঢাকা/এসএস