পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি জাহিন স্পিনিং লিমিটেডের ৫ শতাংশ বোনাস লভ্যাংশ অনুমোদন করেছেন শেয়ারহোল্ডাররা।
শনিবার ( ২৮ ডিসেম্বর) রাজধানীর ধানমন্ডিতে সুগন্ধা কনভেনশন হলে অনুষ্ঠিত কোম্পানির ১২ তম বার্ষিক সাধারণ সভায় এ অনুমোদন দেয়া হয়।
অসুস্থতার কারণে বার্ষিক সাধারণ সভায় কোম্পানির চেয়ারম্যান উপস্থিত হতে পারেননি। তার পরিবর্তে সভাপতিত্ব করেন কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক মাহমুদুর রহমান।
সমাপ্ত অর্থবছরে কোম্পানিটির ইপিএস দাঁড়িয়েছে ৬৩ পয়সা। আগের বছরে যা ছিল ১ টাকা ০৬ পয়সা। আলোচ্য সময়ে জাহিন স্পিনিংয়ের শেয়ারপ্রতি সমন্বিত আয় দাঁড়িয়েছে ১২ টাকা ৮১ পয়সা। আগের বছরে যা ছিল ১৩ টাকা ১৮ পয়সা।
সভায় কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক মাহমুদুর রহমান বলেন, গত বছর আমাদের কোম্পানিতে আকস্মিক একটি দুর্ঘটনা ঘটে। এর ফলে আমরা বেশ ক্ষতিগ্রস্ত হয়েছি। তবে ফ্যাক্টরির আগুন খুব দ্রুত নিয়ন্ত্রণে সক্ষম হওয়ায় বড় ধরনের দুর্ঘটনা থেকে বেঁচে গেছি আমরা। খুব শীঘ্রই আমরা এই ক্ষতি সমন্বয় করতে সক্ষম হবে বলে আশা ব্যক্ত করেন তিনি। ইনস্যুরেন্স কোম্পানিতে ক্লেইম করা হয়েছে। এটি এখনও প্রক্রিয়াধীন অবস্থায় আছে।
আরো উপস্থিত ছিলেন কোম্পানির পরিচালক নুসরাত জাহান, স্বতন্ত্র পরিচালক আব্বাস আলী খান, কোম্পানি সচিব মহিন উদ্দিন প্রমুখ।
সানবিডি/ঢাকা/এসআই