মার্কেন্টাইল ব্যাংকের উদ্যোগে পটুয়াখালীর কালাইয়ায় শীতার্ত গরীব-দুঃস্থ মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।
শনিবার মার্কেন্টাইল ব্যাংকের পরিচালক এ.এস.এম. ফিরোজ আলম কালাইয়া সাহেদা-গফুর ইব্রাহীম জেনারেল হাসপাতাল চত্বরে গরীব-দুঃস্থদের হাতে শীতবস্ত্র তুলে দেন।
এ সময় মার্কেন্টাইল ব্যাংকের বরিশাল শাখার শাখা প্রধান গোলাম মাওলা, পটুয়াখালী শাখার শাখা প্রধান মাসুদুর রহমান, কালাইয়া শাখার শাখা প্রধান মওদুদ আহমেদ, ঝালকাঠি শাখার শাখা প্রধান মোসলেহ উদ্দিন, কলাপাড়া শাখার শাখা প্রধান আশিকুল ইসলাম, মঠবাড়িয়া শাখার শাখা প্রধান ফারুক শিকদারসহ ব্যাংকের বিভিন্ন শাখার কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
মার্কেন্টাইল ব্যাংক পটুয়াখালী জেলার গরীব-দুস্থদের মধ্যে ৫ হাজার কম্বল, ২ হাজার ২০০ চাদর বিতরণ করে।
এছাড়া এ অঞ্চলের ২৩টি হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানা এবং ১৭টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সুবিধা বঞ্চিত শিশুদের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে।
সানবিডি/ঢাকা/এসআই