পুঁজিবাজারে তালিকাভুক্ত প্রকৌশল খাতের কোম্পানি বাংলাদেশ ল্যাম্পস (বিডি ল্যাম্পস) লিমিটেড ক্রেডিট রেটিং সম্পন্ন করেছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, ইর্মাজিং ক্রেডিট রেটিং লিমিটেড (ইসিআরএল) রেটিং অনুযায়ী কোম্পানিটির দীর্ঘমেয়াদে রেটিং হয়েছে ‘এ+’। আর স্বল্প মেয়াদে রেটিং হয়েছে ‘এসটি-২’। কোম্পানিটি ৩০ জুন, ২০১৯ পর্যন্ত নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন ও রেটিংয়ের তারিখ পর্যন্ত পরিমাণগত তথ্য সহ অন্যান্য প্রাসঙ্গিক গুণগত তথ্যের আলোকে এই রেটিং করা হয়েছে।
সানবিডি/এসকেএস