২০১৯ সাল জুড়েই পুঁজিবাজারে ছিলো সূচকের উঠানামা। টানা সূচক পতনের পাশাপাশি লেনদেনেও খরা দেখা দেয় বছরটিতে। এ অবস্থায় দোলাচলে ছিলেন ক্ষুদ্র বিনিয়োগকারীরাও।
বছরজুড়ে ধারাবাহিকভাবে লেনদেন ও সূচক কমে একেবারে তলানিতে ঠেকে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই)।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, ২০১৯ সালে পুঁজিবাজারে লেনদেন হয়েছে এক লাখ ১৩ হাজার ৮৪০ কোটি ২৮ লাখ টাকা। আর বছরজুড়ে লেনদেন হয়েছে ২৩৭ দিন। সে হিসাবে গড়ে প্রতিদিন লেনদেন হয়েছে ৪৮০ কোটি ৩৩ লাখ টাকা। আগের বছর ২০১৮ সালে ডিএসইতে গড় লেনদেন হয়েছিল ৫৫২ কোটি তিন লাখ টাকা। সেই বছর জুড়ে টালমাটাল অবস্থার কারণে লেনদেন ব্যাপক হারে কমে গেছে।
সানবিডি/এসকেএস