পুঁজিবাজারে তালিকাভুক্ত ডরিন পাওয়ার জেনারেশনস অ্যান্ড সিস্টেমস,বিবিএস ক্যাবলস ও বাংলাদেশ বিল্ডিং সিস্টেমস লিমিটেড গত অর্থবছরের জন্য ঘোষিত লভ্যাংশ বিতরণ করেছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, ডরিন পাওয়ার জেনারেশনস অ্যান্ড সিস্টেমস ৩০ জুন শেষ হওয়া ২০১৯ অর্থবছরে ঘোষিত বোনাস শেয়ার বিও হিসাবে জমা করেছে। এছাড়া নগদ লভ্যাংশটি শেয়ারহোল্ডারদের নিজ নিজ ব্যাংক হিসেবে বাংলাদেশ ইলেক্ট্রনিক ফান্ড ট্রান্সফার নেটওয়ার্ক (বিইএফটিএন) মাধ্যমে জমা দিয়েছে। যেসব বিনিয়োগকারীদের লভাংশ বিইএফটিএন নেটওয়ার্কসের মাধ্যমে পাঠানো সম্ভব না তাদের লভ্যাংশ কুরিয়ার সার্ভিসের মাধ্যমে নিজস্ব ঠিকানায় পাঠানো হয়েছে।
বিবিএস ক্যাবলস ১৩ জানুয়ারি ৩০ জুন শেষ হওয়া ২০১৯ অর্থবছরে ঘোষিত বোনাস শেয়ার বিও হিসাবে জমা করেছে। এছাড়া নগদ লভ্যাংশটি শেয়ারহোল্ডারদের নিজ নিজ ব্যাংক হিসেবে বাংলাদেশ ইলেক্ট্রনিক ফান্ড ট্রান্সফার নেটওয়ার্ক (বিইএফটিএন) মাধ্যমে জমা দিয়েছে।
বাংলাদেশ বিল্ডিং সিস্টেমস ১৩ জানুয়ারি ৩০ জুন শেষ হওয়া ২০১৯ অর্থবছরে ঘোষিত বোনাস শেয়ার বিও হিসাবে জমা করেছে।
সান বিডি/এসকেএস