ঢাকার আশুলিয়ায় বাসের ধাক্কায় রিকশা যাত্রী মা-মেয়েসহ তিনজন নিহত হয়েছেন। আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) নুরুল হুদা ভূঁইয়া এ তথ্য নিশ্চিত করেছেন।
আজ রবিবার সকাল সাড়ে ৯টার দিকে ঢাকা-আরিচা মহাসড়কের নবীনগরের নিরিবিলি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে নিহতদের নাম-পরিচয় জানাতে পারেনি পুলিশ।
সানবিডি/ঢাকা/এসএস