চলমান ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলায় অন্যান্য বছর ভোক্তাদের অধিকার ক্ষুণ্ন হলে লিখিত অভিযোগে প্রতারক প্রতিষ্ঠানকে জরিমানা করত জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর। তবে এবার সেটার ব্যতিক্রম হয়েছে। এবার জরিমানার চেয়ে সমঝোতার দিকে বেশি ঝুঁকেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর।
বুধবার (৫ জানুয়ারি) দুপুরে বাণিজ্য মেলার ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের দেয়া তথ্যানুযায়ী, বাণিজ্য মেলায় এখন পর্যন্ত লিখিত অভিযোগ পড়েছে ৪৩টি। এর মধ্যে ৩৬টি অভিযোগই সমঝোতা করা হয়েছে। বাকি ৭টি প্রতিষ্ঠানকে মোট ২৪ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
এছাড়া এ বছর নিয়মিত মেলা তদারকি করতে গিয়ে ২৮টি প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়েছে। এসব প্রতিষ্ঠানকে মোট ৭৮ হাজার টাকা জরিমানা করা হয়েছে। সব মিলিয়ে এবারের বাণিজ্য মেলায় ৩৫ প্রতিষ্ঠানকে ১ লাখ ২ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
বছরের প্রথম থেকে শুরু হওয়া এবারের বাণিজ্য মেলা বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) শেষ হচ্ছে। এর আগে এবারের বাণিজ্য মেলার মেয়াদ দুই দফায় বৃদ্ধি করা হয়।
সানবিডি/এনজে