পুঁজিবাজারে তালিকাভুক্ত বস্ত্র খাতের কোম্পানি এইচআর টেক্সটাইল লিমিটেড ৩০ জুন, ২০১৯ সমাপ্ত হিসাব বছরের লভ্যাংশ বিতরণ করবে । ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, কোম্পানিটি নগদ লভ্যাংশ বিইএফটিএনের মাধ্যমে বিনিয়োগকারীদের ব্যাংক হিসাবে পাঠাবে। আর ফোলিও শেয়ারহোল্ডারদের কোম্পানির শেয়ার অফিসে আগামী ১৭ ফেব্রুয়ারি থেকে ১৯ ফেব্রুয়ারি মধ্যে লভ্যাংশ সকাল ১০টা থেকে বিকাল ৫টা পরযন্ত বিতরণ করা হবে।
কোম্পানির শেয়ার অফিস থেকে যারা ডিভিডেন্ড সংগ্রহ করতে পারবে না, তাদের লভ্যাংশ আগামী ১৯ ফেব্রুয়ারির পর কুরিয়ার সার্ভিসের মাধ্যমে পাঠানো হবে।
সানবিডি/এসকেএস