ঢাকা ক্যান্টনমেন্টের মাটিকাটা এলাকার নিবাসী মোঃ আবু সালেক পেশায় একজন সফল উদ্যোক্তা। বেশ কিছুদিন ধরেই ব্যবসার কাজে মোটরসাইকেল কেনার কথা ভাবছিলেন।
রানারের তেঁজগাও শোরুমে এসে তিনি "২০ বছরের সাফল্য উদযাপন অফার" ক্যাম্পেইনটির ব্যাপারে জানেন ও রানার এডি-৮০ এস ডিলাক্স ক্রয় করে ভাগ্যবান বিজয়ী হিসেবে জিতে নেন ফ্রি মোটরসাইকেল। তিনি আগেও ব্যবসার বিভিন্ন কাজে রানারের বাইক ব্যাবহার করতেন। মোটরসাইকেল জয়ের বিষয়টি জানার পর তেঁজগাও-এ রানারের প্রধান র্কাযালয়ে বিজয়ী মোঃ আবু সালেক ভুইয়া কে আমন্ত্রণ জানানো হয়। রানার অটোমোবাইলসের মার্কেটিং ডিরেক্টর আমিদ সাকিফ খান ভাগ্যবান বিজয়ীর হাতে পুরষ্কার তুলে দেন। এটি ফেইসবুক লাইভ-এ সরাসরি সম্প্রচার করা হয়।
রানার ২০ বছর উপলক্ষে সারা দেশ জুরে চলছে উৎসব এর জোয়ার, এই ক্যাম্পেইনের সবচাইতে বড় আকর্ষণ হল ফ্রি মোটরসাইকেল জেতার সুযোগ। এছাড়া আছে সর্বোচ্চ ২০ হাজার টাকা পর্যন্ত ডিসকাউন্ট। প্রত্যেকটি মোটরসাইকেলের সাথে আছে নিশ্চিত উপহার। এই ক্যাম্পেইনটির আওতায় মোঃ আবু সালেক ভুইয়া রানার এডি-৮০ এস ডিলাক্স জিতে নেন।
পুরো ফেব্রুয়ারি মাস জুড়ে রানার বাইক কিনে যে কেউ মোঃ আবু সালেক এর মত হতে পারেন ভাগ্যবান বিজয়ী। এমনটাই জানান রানার অটোমোবাইলস লিমিটেডের মার্কেটিং বিভাগের অ্যাসিস্টেন্ট ম্যানেজার শিবলী আহমেদ।