মালিতে সাম্প্রদায়িক দাঙ্গায় অন্তত ২১জনের প্রাণহানি ঘটেছে। ফুলানী রাখাল ও স্থানীয়দের মধ্যে প্রায়ই দাঙ্গার ঘটনা ঘটে। এবারের দাঙ্গায় বেশ কিছু ঘরবাড়ি পুড়ে গেছে এবং বহু গবাদি পশু লুট হয়েছে।
স্থানীয় সময় শুক্রবার সকালে এ ঘটনা ঘটে বলে জানা গেছে।
মালির মধ্যাঞ্চলীয় মপতি এলাকায় প্রায়ই দাঙ্গার ঘটনা ঘটে। গত মার্চেও এই এলাকার ওগোসাগো গ্রামে দাঙ্গার ঘটনায় ১৫০ জন নিহত হয়। তবে এবারের দাঙ্গায় ২২জন নিহত হয়েছে বলে জানিয়েছে ফুলানী রাখালদের সংগঠন তাবিতাল পুলাকুর মুখপাত্র হামাদৌ দিকো। যদিও কে কার ওপর হামলা চালায় তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত করতে পারেনি দেশটির সরকার।
পার্শ্ববর্তী শহরের মেয়র মওলায় গুইনদো ও স্থানীয় ক’জন কর্মকর্তা জানান, যে গ্রামে হামলা হয়েছে তার পাশেই মালি সেনাবাহিনীর ক্যাম্প রয়েছে। কিন্তু হামলার অন্তত ২৪ ঘণ্টা আগে তারা ওই ক্যাম্প ছেড়ে পালায়।
সেনাবাহিনীর মুখপাত্র জানায়, ওই এলাকায় হামলা হওয়ায় সেখানে সেনা মোতায়েন করা হয়েছে। কিন্তু হামলার আগে তারা কেনো ওই এলাকাটি ছেড়ে যায়- এ বিষয়ে কোন মন্তব্য করেননি এ মুখপাত্র।