অগ্রণী ব্যাংক লিমিটেডের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা-২০২০ মোহাম্মদপুরের ফিজিক্যাল কলেজ খেলার মাঠে গতকাল অনুষ্ঠিত হয়। প্রধান অতিথি হিসেবে প্রতিযোগিতার উদ্বোধন করেন তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ। এ সময় উপস্থিত ছিলেন ব্যাংকের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান ড. জায়েদ বখত, ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মোহম্মদ শামস-উল ইসলাম। এছাড়া ব্যাংকের পরিচালক ও পর্যবেক্ষক, উপব্যবস্থাপনা পরিচালক, মহাব্যবস্থাপকসহ বিভিন্ন নির্বাহী, কর্মকর্তা, কর্মচারী এবং তাদের পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন। উৎসবমুখর দিন শেষে বিভিন্ন খেলায় বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেয়া হয়।