দেশের অন্যতম প্রতিষ্ঠান চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসইর) নতুন ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মামুন-উর-রশিদকে শুভেচ্ছা জানিয়েছে সিএসইর শীর্ষ ব্রোকারজে প্রতিষ্ঠানগুলো। 
আজ রবিবার (১৬ ফেব্রুয়ারী) সিএসইর ঢাকাস্থ অফিসে এ শুভেচ্ছা জানান তারা।
শুবেচ্ছা জানান, সিটি ব্রোকারেজ লিমিটেডের নির্বাহী কর্মকর্তা (সিইও) আফফান ইবনে ইউসুফ,
ইউনাইটেড ফিন্যান্সিয়াল কোম্পানি (ইউএফটিসি) চেয়ারম্যান আব্দুল আওয়াল ও প্রধান নির্বাহী কর্মকর্তা হাসান জাভেদ চৌধুরী এবং ইসলামী ব্যাংক সিকিইউরিটিজে লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) জাহিদুল ইসলাম। 
এ সময় উপস্থিত ছিলেন, সিএসইর জেনারেল ম্যানেজার মােহাম্মদ গােলাম ফারুক, ডেপুটি জেনারেল ম্যানেজার হাসনাইন বারিসহ স্ব স্ব প্রতিষ্ঠানের কর্মকর্তারা।
সানবিডি/ঢাকা/এসআই