বিভিন্ন দেশে মধু রফতানিতে উৎসাহিত করতে আজ থেকে রাজধানীতে শুরু হচ্ছে তিন দিনব্যাপী জাতীয় মৌমেলা ২০২০। আজ সোমবার শুরু হয়ে মেলা চলবে ১৯ ফেব্রুয়ারি পর্যন্ত।
‘পুষ্টি নিরাপত্তা ও অর্থনৈতিক সমৃদ্ধির জন্য মৌচাষ’ প্রতিপাদ্যে ফার্মগেটে বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিলের (বিএআরসি) অডিটোরিয়ামে মেলার উদ্বোধনী ও সমাপনী অনুষ্ঠিত হবে। মেলা হবে বিএআরসি প্রাঙ্গণে। আজ তিনটায় দিকে কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক মেলা উদ্বোধন করবেন। কৃষিসম্প্রসারণ অধিদফতেরর মহাপরিচালক ড. মোঃ আবদুল মুঈদের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন কৃষি সচিব মোঃ নাসিরুজ্জামান। পরে এই প্রতিপাদ্যের ওপর একটি সেমিনার অনুষ্ঠিত হবে। মেলা উদ্বোধনের আগে একটি মানব উদ্দিপন বন্ধন অনুষ্ঠিত হবে। বিএআরসি চত্বর থেকে বিজয় স্বরণি মোড় পর্যন্ত এই মানব উদ্দিপন বন্ধন দেখা যাবে। জানা গেছে, স্টলগুলোতে বিভিন্ন প্রকার মধু, মৌ চাষের উপকরণ ও প্রযুক্তি থাকবে। এছাড়া স্টলগুলো মৌ চাষের গুরুত্ব, মধুর উপকারিতা সম্বলিত লিফলেট বিতরণ করবে। মেলায় কোন প্রবেশ মূল্য নেই।