ট্রাস্ট ব্যাংক আয়োজিত ‘ট্রাস্ট ব্যাংক চতুর্থ ডিফেন্স সার্ভিসেস কাপ গলফ টুর্নামেন্ট-২০২০, সম্প্রতি ঢাকা ক্যান্টনমেন্টের কুর্মিটোলা গলফ ক্লাবে অনুষ্ঠিত হয়। এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ সেনাবাহিনীর চিফ অব জেনারেল স্টাফ লে. জেনারেল মো. শফিকুর রহমান, ব্যাংকের এমডি ও সিইও ফারুক মঈনউদ্দীন, ক্লাবের ভাইস প্রেসিডেন্ট মেজর জেনারেল মো. এনায়েত উল্লাহ, ক্লাব ক্যাপ্টেন ব্রিগেডিয়ার জেনারেল মো. তাজুল ইসলাম ঠাকুর, টুর্নামেন্ট কমিটির চেয়ারম্যান ব্রিগেডিয়ার জেনারেল আবিদুর রেজা খান (অব.), ক্লাবের সিইও ব্রিগেডিয়ার জেনারেল জিএসএম হামিদুর রহমান (অব.), গলফ অপারেশনস লে. কর্নেল মো. আবদুল বারি (অব.) প্রমুখ।