এনসিসি ব্যাংকের উদ্যোগে “প্রিভেনশস অব মানি লন্ডারিং এন্ড কমবেটিং দ্যা ফিন্যান্সিং অব টেরোরিজম” শীর্ষক দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত হয়। বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক এ.কে.এম মহিউদ্দিন আজাদ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কর্মশালাটি উদ্বোধন করেন।
সম্প্রতি চট্টগ্রামের আগ্রাবাদে ওয়ার্ল্ড ট্রেড সেন্টারে দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত হয়।
এনসিসি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী মোসলেহ্ উদ্দীন আহমেদ বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। এছাড়া উপ-ব্যবস্থাপনা পরিচালক খন্দকার নাইমুল কবির, ইভিপি এবং মার্কেটিং ও শাখা বিভাগের প্রধান আবদুল্লাহ্ আল-কাফী মজুমদার, এসভিপি ও মানবসম্পদ বিভাগের প্রধান ফয়সাল আহমেদ, এসভিপি ও ডেপুটি ক্যামেলকো মোঃ আব্দুল ওহাব এসময় উপস্থিত ছিলেন। চট্টগ্রাম বিভাগের বিভিন্ন শাখা পর্যায়ের নির্বাহী ও কর্মকর্তাগণ কর্মশালায় অংশগ্রহণ করেন।
বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক এ.কে.এম মহিউদ্দিন আজাদ প্রধান অতিথির ভাষণে অংশগ্রহণকারী কর্মকর্তাদের বাংলাদেশ ব্যাংক ও অন্যান্য নিয়ন্ত্রণকারী সংস্থার নির্দেশ সুষ্ঠুভাবে পরিপালনের জন্য তাগিদ দেন এবং ব্যক্তি ও জাতীয় পর্যায়ে এএমএল এন্ড সিএফটি এর গুরুত্ব তুলে ধরেন। এছাড়া মানি লন্ডারিং প্রতিরোধ কল্পে তিনি দিক নির্দেশনা মূলক পরামর্শ দেন।
এনসিসি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী মোসলেহ্ উদ্দীন আহমেদ বিশেষ অতিথির ভাষণে অংশগ্রহণকারী কর্মকর্তাদের মানি লন্ডারিং এবং সন্ত্রাসে অর্থায়ন প্রতিরোধের কলাকৌশল ভালোভাবে রপ্ত করে সংশ্লিষ্ট সকলের ভাবমূর্তি রক্ষায় কাজ করতে বলেন। তিনি শাখা পর্যায়ের ব্যামেলকো’দের মানি লন্ডারিং এবং সন্ত্রাসে অর্থায়ন প্রতিরোধকল্পে সংশ্লিষ্ট বিধিবিধান পরিপালন করে সতর্কতার সঙ্গে কাজ করার পরামর্শ দেন। এছাড়া, তিনি ব্যাংক একাউন্ট খোলা, টাকা পাঠানো ও গ্রাহক পরিচিতি সম্পর্কিত সঠিক ও পূর্ণাঙ্গ তথ্য সরবরাহ ও সংরক্ষণে অধিকতর সচেতন হওয়ার জন্য ব্যাংক কর্মকর্তাদের নির্দেশ দেন।
সানবিডি/ঢাকা/এসআই