বাংলাদেশ সোসাইটি ফর হিউম্যান রিসোর্সেস ম্যানেজমেন্টের (বিএসএইচআরএম) প্রেসিডেন্ট মো. মাশেকুর রহমান খানকে ওয়ার্ল্ডএইচআরডি কংগ্রেস কর্তৃক ‘লাইফ টাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড-২০২০’-এ ভূষিত করা হয়েছে।
১৫ ফেব্রুয়ারি ভারতের মুম্বাইয়ে তাজ ল্যান্ডস অ্যান্ড হোটেলের গ্রান্ড বল রুমে বিশ্বের বিভিন্ন দেশ থেকে আগত প্রায় এক হাজার মানবসম্পদ পেশাজীবী ও বিভিন্ন প্রতিষ্ঠানের কর্ণধারদের উপস্থিতিতে তাকে এ পদকে ভূষিত করা হয়। মো. মাশেকুর রহমান খানকে মানবসম্পদ উন্নয়নে একজন সফল নেতা হিসেবে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ এ ‘লাইফ টাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড-২০২০’ দেয়া হয়েছে।