পুঁজিবাজারে তালিকাভুক্ত বস্ত্র খাতের এমএল ডাইংয়ের সাথে এএমজে ন্যারো ফেব্রিক্স প্রাইভেট লিমিটেডের একটি চুক্তি সই হয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, কোম্পানি দুইটির মধ্যে গত ১৭ ফেব্রুয়ারি চুক্তি সম্পন্ন হয়েছে। কোলকাতার রাজেন্দ্র পরিষদ স্বরণি, সারাভামংলা ভবনে এই চুক্তি সই হয়। বস্ত্র খাতের কোম্পানিটি চুক্তি অনুযায়ী এএমজে ন্যারো ফেব্রিক্সকে ৫০ লাখ পাউন্ড ডাইড ইয়ার্ন রপ্তানি করবে।
সানবিডি/এসকেএস