পুঁজিবাজারে তালিকাভুক্ত এসকে ট্রিমসের আরো একটি দ্বিতীয় ৬ তলা ভবন নির্মাণ সম্পন্ন হয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, কোম্পানিটি প্রতিটি ১২ হাজার ৬০০ বর্গফুটের মোট ৭৫ হাজার ৬০০ বর্গফুটের এই ভবন নির্মাণ সম্পন্ন হয়েছে। এরই মধ্যে ভবনটি ব্যবহারের জন্য প্রস্তুতও হয়েছে।
নতুন এই ভবনটির প্রতিটি ফ্লোর ক্যাপাসিটি ৪ হাজার ৫৬০ বর্গফুট থেকে বাড়িয়ে ১২ হাজার ৬০০ বর্গফুট করা হয়েছে। নতুন ভবনটিতে ম্যানুফ্যাকচারিং লাগেজ, ট্রাভেল ব্যাগ ও ব্যাগ প্যাক রপ্তানির জন্য ব্যবহার করা হবে।
সানবিডি/এসকেএস