এনসিসি ব্যাংক এবং টিএমএসএস এর যৌথ বৈদেশিক রেমিটেন্স কার্যক্রম বিষয়ক দিনব্যাপী কর্মশালা সম্প্রতি বগুড়ার মম ইন হোটেল এন্ড রিসোর্টে অনুষ্ঠিত হয়েছে। এনসিসি ব্যাংকের চেয়ারম্যান নূরুন নেওয়াজ সেলিম অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ কর্মশালার উদ্বোধন করেন।
এসময় ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মোসলেহ্ উদ্দীন আহমেদ এবং টিএমএসএস এর প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক অধ্যাপক ডঃ হোসনে-আরা বেগম বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন টিএমএসএস এর উপ-নির্বাহী পরিচালক আব্দুল কাদের। এছাড়া, এনসিসি ব্যাংকের রেমিটেন্স ও এনআরবি সার্ভিস বিভাগের প্রধান মাহ্ফুজুর রহমানসহ উভয় প্রতিষ্ঠানের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
প্রধান অতিথির ভাষণে এনসিসি ব্যাংকের চেয়ারম্যান নূরুন নেওয়াজ সেলিম বলেন, এই ধরণের প্রশিক্ষণ কর্মশালা বৈধ পথে ব্যাংকিং চ্যানেলে বৈদেশিক রেমিটেন্স প্রবাহ বৃদ্ধিতে অবদান রাখবে এবং সেই সাথে বাংলাদেশ ব্যাংক ও অন্যান্য নিয়ন্ত্রণক সংস্থার নির্দেশনা পরিপালনের মাধ্যমে প্রবাসী বাংলাদেশিদের কর্ষ্টাজিত বৈদেশিক মুদ্রা নিরাপদ, স্বল্পতম সময় ও সহজতম উপায়ে গ্রাহকদের নিকট পৌছানো সম্ভব হবে।
উল্লেখ্য, এনসিসি ব্যাংক নিজস্ব তার ১২১টি শাখার পাশাপাশি এর সহযোগী প্রতিষ্ঠান হিসেবে দীর্ঘ ১৩ বছর যাবৎ টিএমএসএস এর ৮৫০টি শাখার মাধ্যমে বৈদেশিক রেমিটেন্স এর অর্থ প্রদান করে আসছে।
সানবিডি/ঢাকা/এসআই